ভাইরাল খবর
জইশের স্ক্যানারে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী! বর্ধমান জঙ্গি গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ বর্ধমানের রেনেসাঁ আবাসন (Renaissance Housing)-এ অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে (Hamid Mondal) গ্রেপ্তারের ঘটনায় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, শুধু তিনিই নন, জইশের (Jaish) নজরে ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী উমেশ রাই (Umesh Rai)। তবে জাতীয় নিরাপত্তার (National Security) স্বার্থে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
শুক্রবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু আমি নই, আমাদের এমওএস (MoS) উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামীকাল এসটিএফ (STF) সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে আন্তর্জাতিক (International) যোগ রয়েছে। জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। তাই এই মুহূর্তে আমার কিছু বলা উচিত নয়। এসটিএফ-ই সব তথ্য প্রকাশ করবে।”
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত হামিদ মণ্ডলের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি (Tour Schedule), ভিআইপি (VIP) মুভমেন্ট, গাড়ির রুট (Route), পার্কিং (Parking) এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, এসব তথ্য সম্ভাব্য হামলার (Attack Plot) পরিকল্পনার অংশ হিসেবে সংগ্রহ করা হয়েছিল। একইসঙ্গে আরও কয়েকজন ভিআইপি ব্যক্তির গতিবিধি সম্পর্কিত তথ্যও ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বর্ধমানে অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার আন্তর্জাতিক যোগাযোগ (International Links), আইএসআই (ISI)-এর সঙ্গে সম্ভাব্য সংযোগ এবং জইশ নেটওয়ার্কের (Network) ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আগামী দিনে এসটিএফ আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে।
