ভাইরাল খবর
ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালের ডেটিং গুঞ্জন! মুম্বইয়ের ক্যাফে থেকে ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
ডিজিটাল ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেত্রী ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur) এবং ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)-কে ঘিরে নতুন করে ডেটিং গুঞ্জন (Dating Rumours) ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা (Bandra)-র একটি ক্যাফে (Cafe) থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর চর্চা। ( যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ)
ভাইরাল ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সওয়াল প্রথমে ক্যাফে থেকে বেরিয়ে আসছেন। সেই সময় ম্রুনাল ঠাকুর ক্যাফের ভেতরেই ছিলেন। ভিডিওতে তাঁদের মধ্যে কোনও ঘনিষ্ঠ মুহূর্ত বা কথোপকথন ধরা না পড়লেও, একই জায়গায় উপস্থিত থাকার ঘটনাকেই কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের জল্পনা ছড়িয়ে পড়ে।
So… Yashasvi Jaiswal is dating Mrunal Thakur now? 😭💀
Didn’t see that plot twist coming at all. Internet detectives are working overtime! 👀pic.twitter.com/y0lT2A5OgU
— Gaurav (@Gaurav_HRX) July 27, 2026
তবে এখনও পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে বা বিপক্ষে কোনও আনুষ্ঠানিক (Official) মন্তব্য করেননি ম্রুনাল বা যশস্বী। ফলে বিষয়টি সম্পূর্ণ জল্পনার পর্যায়েই রয়েছে।
নেটিজেনদের একাংশের মতে, একই ক্যাফেতে দেখা গেলেই প্রেমের সম্পর্ক প্রমাণ হয় না। অনেকের ধারণা, কোনও বিজ্ঞাপন (Advertisement) বা ব্র্যান্ড শুটের (Brand Shoot) কাজেও তাঁদের দেখা হতে পারে। আবার অনেকে দুই তারকার বয়সের পার্থক্য নিয়েও নানা মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) অভিষেকের পর থেকেই যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইপিএলে (IPL) তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলেন এবং সাম্প্রতিক পারফরম্যান্সেও প্রশংসা কুড়িয়েছেন।
অন্যদিকে, অভিনয়জগতে ম্রুনাল ঠাকুর নিজের জায়গা আরও শক্ত করেছেন। সম্প্রতি তাঁকে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা গেছে। এর আগে দক্ষিণী অভিনেতা ধনুষের (Dhanush) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও উঠেছিল, যদিও তা পরে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়।
এবার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে জল্পনা শুরু হলেও, কোনও পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি শুধুই গুঞ্জন বলেই মনে করা হচ্ছে।
