নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা! প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন পদত্যাগপত্র
Connect with us

দেশের খবর

নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা! প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন পদত্যাগপত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে কেন্দ্র করে চলা দীর্ঘ আন্দোলনের মাঝে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) পদত্যাগ করতেই উচ্ছ্বাস প্রকাশ করল ককরোচ জনতা পার্টি (CJP)। শনিবার যন্তর মন্তরের (Jantar Mantar) আন্দোলন মঞ্চ থেকে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijit Dipke) দাবি করেন, এটি ছাত্র আন্দোলনের (Student Movement) জয় এবং গণতন্ত্রের (Democracy) জয়।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সামনে আসার পর অভিজিৎ বলেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।” তাঁর দাবি, দীর্ঘদিনের আন্দোলনের পর প্রথম বড় দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, “আমরা সত্যি করে দেখিয়েছি। বলা হত এই সরকারে ইস্তফা হয় না। কিন্তু মানুষ ভয় না পেলে পরিবর্তন সম্ভব।”

যন্তর মন্তরের মঞ্চে উপস্থিত সমর্থকদের উদ্দেশে অভিজিৎ বলেন, “ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে।” পাশাপাশি তিনি ‘লং লিভ স্টুডেন্টস পাওয়ার’ স্লোগানও দেন। তাঁর বক্তব্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ (Resignation) প্রমাণ করেছে যে গণতান্ত্রিক পথে আন্দোলন করলে সরকারের উপর চাপ তৈরি করা যায়।

তবে শিক্ষামন্ত্রীর ইস্তফার পরও আন্দোলন শেষ হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। তাঁদের আরও দুটি দাবি রয়েছে। প্রথমত, নিট প্রশ্নফাঁসের পর আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা (Cases) প্রত্যাহার করতে হবে। এর আগে কেন্দ্রের সঙ্গে দুই দফা বৈঠক হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আলোচনা আটকে ছিল। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর ইস্তফার ঘোষণা আসে।

Advertisement
ads ads

অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধান নিজের পদত্যাগের কারণ হিসেবে দেশের যুবসমাজের ভবিষ্যৎ এবং সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, পড়ুয়াদের স্বার্থ এবং শিক্ষা ব্যবস্থার (Education System) প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Continue Reading
Advertisement ads