দেশের খবর
‘সবজান্তা’ ডাক্তারের আচরণে ক্ষুব্ধ অরিজিৎ সিং! ছাত্র আন্দোলনের পাশে দাড়াতেই তোপের মুখে গায়ক
ডিজিটাল ডেস্ক: অন্যায়ের প্রতিবাদে ফের গর্জে উঠলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে দিল্লির রাজপথে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি লাঠিচার্জের (Lathi Charge) তীব্র সমালোচনা করে এক্স (X) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন তিনি। দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, “উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।” এর পরেই গায়কের বিরুদ্ধে সুর চড়িয়ে জঙ্গিপুরের বিজেপি বিধায়ক (BJP MLA) চিত্ত মুখোপাধ্যায় অরিজিৎ জিয়াগঞ্জে ফিরলে তাঁকে বয়কট (Boycott) করার ডাক দেন। তবে এক ভক্তের সমালোচনার জবাবে অরিজিৎ স্পষ্ট জানান, “আমাকে স্বাধীন হওয়ার জন্য ক্ষমা করবেন, আপনি চাইলে আমার প্লেলিস্ট ডিলিট করে দিতে পারেন।”
সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই বিতর্কের মাঝেই এক চিকিৎসকের (Doctor) ‘সবজান্তা’ মনোভাব তুলে ধরে নতুন করে সোচ্চার হয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। অরিজিৎ জানান, ছাত্রদের পাশে দাঁড়ানোর অবস্থান স্পষ্ট করার পর ওই চিকিৎসক একটি বড় গাছ কেটে চারাগাছ (Sapling) রোপণের অবাস্তব অজুহাত দেন। এর জবাবে অরিজিৎ উল্লেখ করেন, একটি নতুন চারাগাছ কখনোই বহু দশকের পুরোনো গাছের বিকল্প হতে পারে না।
পরিবেশ (Environment) সচেতন গায়কের মতে, পুরোনো গাছ যে ছায়া, কার্বন শোষণ ও পশুপাখির বাসস্থান জোগায়, নতুন চারা তা সঙ্গে সঙ্গে দিতে পারে না। গাছেরা নিজের কথা বলতে পারে না বলেই নাগরিকদের সচেতন হতে হবে। শ্রীজাতর মতে অরিজিৎ ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেন না। বিতর্ক (Controversy) ধেয়ে এলেও অরিজিৎ সিং সামাজিক সত্য ও পরিবেশ রক্ষায় নিজের অবস্থানে সম্পূর্ণ অনড়।
