ভাইরাল খবর
ও ঘরে সুখের পালঙ্ক, এ ঘরে খাটিয়া! ঋতব্রতের পাশে বসে সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই তিনি কালীঘাট তৃণমূলের (TMC) সমস্ত সাংগঠনিক (Organisational) পদ থেকে ইস্তফা (Resignation) দেওয়ার কথা জানান। একইসঙ্গে দলের বর্তমান পরিস্থিতির জন্য নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন তিনি।
মদন মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা অটুট থাকলেও জাতীয় কমিটির (National Committee) মুখ্য সচেতক (Chief Whip), ওয়ার্কিং কমিটি (Working Committee), রাজ্য সাধারণ সম্পাদক (General Secretary)-সহ দলের সব দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এ ঘর থেকে ও ঘরে এলাম।”
বুধবার সকালে নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছে প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মদন মিত্র। এরপরই আনুষ্ঠানিকভাবে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রাজনৈতিক মহলের মতে, পুর নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তাঁর স্ত্রী ও দুই পুত্রকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তলবের পর থেকেই রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে।
ইস্তফার ঘোষণা করতে গিয়ে মদন মিত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দলের বর্তমান অবস্থার জন্য এক ব্যক্তিকেই দায়ী করে দাবি করেন, তাঁর নেতৃত্বেই দলের ক্ষতি হয়েছে এবং সংগঠন দুর্বল হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ২১ জুলাইয়ের কর্মসূচিতেও তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে থাকবেন। তাঁর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মদন মিত্রের এই পদক্ষেপকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
