তিন বিচারপতির বিশেষ বেঞ্চের কড়া পদক্ষেপ, আদালত অবমাননার দায়ে জরিমানা কুণালদের
Connect with us

রাজনীতি

তিন বিচারপতির বিশেষ বেঞ্চের কড়া পদক্ষেপ, আদালত অবমাননার দায়ে জরিমানা কুণালদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসএসসি (SSC) শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সওয়াল করার জেরে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের চেম্বার ঘেরাও ও হেনস্তার ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলায় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং ঘটনায় যুক্ত চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে।

সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, কুণাল ঘোষকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগে অতিরিক্ত শূন্যপদ (Supernumerary Post) তৈরির অভিযোগ ঘিরে। ওই মামলায় আইনজীবী ফিরদৌস শামিমের পক্ষে আদালতে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ কার ছিল, তা লিখিতভাবে জানাতে বলেন।

এরপর ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একাংশ বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান। অভিযোগ ওঠে, আইনজীবীদের ঘেরাও করা হয় এবং বিচারপতি বিশ্বজিৎ বসুকেও কটাক্ষ করা হয়। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে এবং বিশেষ বেঞ্চ গঠন করে। এই ঘটনার প্রতিবাদে হাইকোর্টের বহু আইনজীবী পাল্টা মিছিলও করেন। আদালত জানায়, বিচারব্যবস্থার মর্যাদা (Dignity of Court) এবং আইনজীবীদের নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই মামলায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

রায়ের পর কুণাল ঘোষ বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার নিন্দাও করেছিলেন। তবুও আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে তিনি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads