অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় মমতার সাময়িক স্বস্তি! শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি দিল হাইকোর্ট
Connect with us

রাজনীতি

অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় মমতার সাময়িক স্বস্তি! শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি দিল হাইকোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ফ্রিজ (Freeze) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী (Interim) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের (Special Officer) তত্ত্বাবধানে আপাতত ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্ট থেকে দলের দৈনন্দিন সাংগঠনিক কাজের খরচ এবং আইনি (Legal) ব্যয় মেটানোর জন্য টাকা তোলা যাবে। তবে এর বাইরে অন্য কোনও খাতে অর্থ ব্যয় করা যাবে না।

আদালতের নির্দেশ অনুযায়ী, তিনটি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র প্রকৃত ব্যবহারকারীরাই চেকের (Cheque) মাধ্যমে টাকা তুলতে পারবেন। সেই প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। দুই অনুমোদিত স্বাক্ষরকারীর সইয়ের পাশাপাশি স্পেশাল অফিসারের অনুমোদন থাকলেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অর্থ ছাড়বে।

হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, বর্তমানে তৃণমূলের কোন অংশ ‘আসল তৃণমূল’, সেই বিষয়ে আদালত কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। এই বিষয়টি নির্বাচন কমিশনের (Election Commission) বিবেচ্য। ভবিষ্যতে কমিশন যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে তা আদালতকে জানাতে হবে। সেই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনা করা হতে পারে।

এছাড়া আদালত ব্যাঙ্কগুলিকে সমস্ত নথি ও লেনদেনের তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পুলিশকে পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে পুলিশের পেশ করা তথ্য ও নথিতে তারা পুরোপুরি সন্তুষ্ট নয় এবং অভিযোগে নির্দিষ্ট অপরাধের পরিবর্তে মূলত আশঙ্কার ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশ্ন তোলে আদালত।

Advertisement
ads ads

উল্লেখ্য, গত ১৮ জুন দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশের নির্দেশে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মমতাপন্থী শিবির। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২১ সেপ্টেম্বর