বারুইপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে উত্তেজনা! হাজরায় বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি
Connect with us

ভাইরাল খবর

বারুইপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে উত্তেজনা! হাজরায় বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের (High Court) অনুমতি নিয়ে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে একটি প্রতিবাদ মিছিলের (Protest rally) ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি থেকে বরণীয় এই মিছিলটি কিছুটা এগোতেই হাজরা মোড়ের কাছে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে লক্ষ্য করে আচমকাই রাস্তার একপাশ থেকে ‘চোর চোর’ স্লোগান (Slogan) উঠতে শুরু করে। শুধু তাই নয়, লাউডস্পিকারে ‘মাছ চোর’ গানও বাজানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের কর্মী-সমর্থকদের সাথে স্থানীয় বিজেপি (BJP) কর্মীদের তীব্র হাতাহাতি শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, এই উস্কানিমূলক আচরণের নেপথ্যে রয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী (Police force)। এই ঘটনার তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ মিছিলে এসে মারধর করা হয়েছে এবং রাজ্যের পরিস্থিতি বর্তমানে উত্তরপ্রদেশের থেকেও খারাপ। তিনি গোটা ঘটনায় পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন।

উল্লেখ্য, বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে (Encounter) মৃত্যুর দিনেই এই মিছিল ডাকা নিয়ে ইতিমধ্যেই বিরোধী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পরিস্থিতি আরও অবনতি হওয়া রুখতে হাজরা চত্বরে পুলিশ কড়া নজরদারি (Surveillance) চালাচ্ছে।

Continue Reading
Advertisement ads