৬১ বছর বয়সে ছাদনাতলায় আমির খান! দুই সন্তানকে পাশে নিয়ে সারলেন আইনি বিয়ে
Connect with us

বিনোদন

৬১ বছর বয়সে ছাদনাতলায় আমির খান! দুই সন্তানকে পাশে নিয়ে সারলেন আইনি বিয়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বার ছাদনাতলায় বসলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ৬১ বছর বয়সে বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে (Court Marriage) সারলেন অভিনেতা। রবিবার সকালে মুম্বইয়ের পালি হিলসের বান্দ্রার বাসভবনে একেবারে ঘরোয়া পরিবেশে (Intimate Ceremony) এই আইনি বিয়ে সম্পন্ন হয়। বিয়ে মিটতেই নবদম্পতির প্রথম ছবি সমাজমাধ্যমে (Social Media) আসতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা।

আমির খানের অফিশিয়াল মুখপাত্রের শেয়ার করা এক্সক্লুসিভ ছবিতে দেখা যাচ্ছে, মেঝেতে বসে বিয়ের নথিতে (Marriage Documents) স্বাক্ষর করছেন আমির ও গৌরী। এই বিশেষ মুহূর্তের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল দুই পরিবারের সন্তানদের উপস্থিতি। একদিকে আমির ও কিরণ রাওয়ের ছেলে আজাদ এবং অন্যদিকে গৌরীর আগের বিয়ের সাত বছরের পুত্র— দুই সন্তানই গোলাপি রঙের পোশাকে সেজে নবদম্পতির পাশে দাঁড়িয়েছিল। আমিরের প্রথম পক্ষের সন্তান জুনেইদ খান এবং মেয়ে ইরা খানও তাঁর স্বামী নূপুর শিখরকে নিয়ে বাবার বিয়েতে উপস্থিত ছিলেন।

বয়সোচিত সাজ হিসেবে নবদম্পতি বেছে নিয়েছিলেন সাদা ও বেইজ রঙের ছিমছাম পোশাক (Attire)। সাদা শেরওয়ানিতে আমির এবং সোনালি সিক্যুইনের বেইজ পোশাকে গৌরী অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিলেন। আকাশভাঙা বৃষ্টি উপেক্ষা করেই আমিরের পালি হিলের বাংলোয় বসেছিল চাঁদের হাট। আমন্ত্রিতদের তালিকায় প্রথম উপস্থিত হন বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। এছাড়াও রাজনীতিবিদ রাজ ঠাকরে, পরিচালক আশুতোষ গোয়ারিকর, ক্রিকেটার ইরফান পাঠান ও অভিনেতা বীর দাসসহ বহু খ্যাতনামী এই অনুষ্ঠানে যোগ দেন।

২৫ বছর আগে প্রথম আলাপ হলেও আমির ও গৌরীর প্রেমের সম্পর্ক (Romantic Relationship) দানা বাঁধে মাত্র দুই বছর আগে, বেঙ্গালুরুতে আমিরের কাজিনের মাধ্যমে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন আমির। বর্তমানে গৌরী মুম্বইয়ে থাকেন এবং ‘আমির খান প্রোডাকশনস’-এর কাজ অত্যন্ত সক্রিয়ভাবে সামলাচ্ছেন। প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওকে বিয়েতে দেখা না গেলেও, দুই পরিবারের মেলবন্ধনে আমিরের এই তৃতীয় বিয়ে এখন বলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়।

Advertisement
ads ads