‘নাগিন ডান্স’ থেকে ফ্ল্যাটের বিজ্ঞাপন! ইআইএমপিসিসি পেজের পোস্ট ঘিরে বিতর্ক
Connect with us

রাজনীতি

‘নাগিন ডান্স’ থেকে ফ্ল্যাটের বিজ্ঞাপন! ইআইএমপিসিসি পেজের পোস্ট ঘিরে বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ বা ইআইএমপিসিসি (EIMPCC)-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢালল একটি ফেসবুক ভিডিও (Facebook Video)। সংগঠনটির অস্তিত্ব ও বৈধতা নিয়ে টলিউডে চলমান বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে (Social Media) ভাইরাল হয়ে গেছে টালিগঞ্জের বিধায়ক (MLA) তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর ‘নাগিন ডান্স’। আর এই ভিডিওটি খোদ ওই সংগঠনেরই অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাওয়ায় নতুন করে চরম অস্বস্তিতে পড়েছে ইআইএমপিসিসি কর্তৃপক্ষ।

বিগত কয়েক দিন ধরেই এই সংগঠনকে ঘিরে টলিপাড়ায় তুমুল উত্তেজনা চলছে। একদিকে রাজ্য বিজেপির (BJP) সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে, দল কাউকে এই ধরনের কোনও কনফেডারেশন গড়ে তোলার দায়িত্ব দেয়নি। অন্যদিকে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের (Information and Cultural Affairs Department) তরফেও এমন কোনও সংগঠনের অস্তিত্ব স্বীকার করা হয়নি। এরই মধ্যে আবার বিজেপির দলীয় কার্যালয় থেকে এই সংগঠনের সদস্যপদের ফর্ম বিলি করার অভিযোগ ওঠে। যদিও পাপিয়া অধিকারীর দাবি, ফর্ম বিলি করার নিজস্ব জায়গা না থাকায় সাময়িকভাবে বিজেপির অফিস ব্যবহার করা হয়েছে।

এই ডামাডোলের মাঝেই ইআইএমপিসিসি-র অফিশিয়াল ফেসবুক পেজের এক বছরের পুরোনো একটি ভিডিও নতুন করে ভাইরাল (Viral) হয়েছে, যেখানে পাপিয়া অধিকারীকে ‘নাগিন ডান্স’-এ মেতে উঠতে দেখা গেছে। শুধু তাই নয়, ওই একই পেজে অভিনয়, নাচ ও যোগব্যায়ামের তিন মাসের কোর্সে ভর্তির প্রচারের পাশাপাশি একটি ২ BHK ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনও (Advertisement) নজরে এসেছে। যদিও সেখানে পেজটিকে কেবল ট্যাগ করা হয়েছিল।

Advertisement
ads ads

অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট (Content) নিয়ে প্রশ্ন করা হলে পাপিয়া অধিকারী ফোনে জানান, “অভিনেতৃ সংঘের পোস্ট ইস্টার্ন ইন্ডিয়ায় ঢুকে গিয়েছে। আমি পুরো বিষয়টা দেখে নিচ্ছি।” তবে তাঁর এই ব্যাখ্যার পরেও টলিউডের অন্দরে কৌতূহল ও বিতর্ক কমেনি। একটি পেশাদার কনফেডারেশনের অফিসিয়াল পেজে কীভাবে এই ধরনের বিচিত্র পোস্ট প্রকাশ পেল, তা নিয়ে এখন শিল্পীমহলে (Artist Community) জোর গুঞ্জন চলছে।

Continue Reading
Advertisement ads