অমরনাথ যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! ৬৭০ কোম্পানি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্র
Connect with us

দেশের খবর

অমরনাথ যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! ৬৭০ কোম্পানি সিএপিএফ মোতায়েন করছে কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিনদশেক পরেই শুরু হতে চলেছে বহুকাঙ্ক্ষিত অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা (Security) সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার উপত্যকায় ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ (CAPF) বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। যাত্রার ইতিহাসে এত বিপুল সংখ্যায় আধাসেনা মোতায়েনের ঘটনা এই প্রথম, যা একটি সর্বকালীন রেকর্ড (Record)। সিএপিএফ ছাড়াও এই সুরক্ষাবলয়ে শামিল থাকছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা। মূলত পাহাড়ি উচ্চতায় অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ (Terrorist activity) রুখতে সেনা মোতায়েন করা হবে। সব মিলিয়ে অন্তত ১ লক্ষ জওয়ান পাহারায় থাকবেন।

আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়া এই তীর্থযাত্রা টানা ৫৭ দিন ধরে চলবে এবং ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন এর সমাপ্তি ঘটবে। অনন্তনাগ ও গান্দেরবাল—এই দুটি রুট বা পথেই পুণ্যার্থীরা যাত্রা করতে পারবেন। বেসক্যাম্প (Base camp) থেকে শুরু করে হিমালয়ের গহীন কন্দরে তুষারলিঙ্গ পর্যন্ত গোটা এলাকাকে যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হচ্ছে।

যাত্রার আনুষ্ঠানিক শুরুর আগে আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে সম্পন্ন হবে ‘প্রথম পুজো’। এবার বন্দে ভারত (Vande Bharat) এবং অন্যান্য রেলপথে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে অনুমান করা হচ্ছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রাস্তার দুধারে লঙ্গর, চিকিৎসা শিবির (Medical camp) ও অস্থায়ী আবাসন তৈরি করা হয়েছে।

Continue Reading
Advertisement ads