সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের বেতন বৃদ্ধি! নতুন সরকারের প্রথম বাজেটে ঐতিহাসিক উপহার
Connect with us

ভাইরাল খবর

সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের বেতন বৃদ্ধি! নতুন সরকারের প্রথম বাজেটে ঐতিহাসিক উপহার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রথম বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026-27) সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer), ভিলেজ পুলিশ (Village Police), গ্রিন পুলিশ (Green Police), হোমগার্ড (Home Guard) এবং এনভিএফ (NVF) কর্মীদের জন্য বড় আর্থিক সুবিধার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, পুলিশ প্রশাসনকে (Police Administration) সহায়তা করা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের মাসিক পারিশ্রমিক (Monthly Honorarium) ২,০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। আগামী অগাস্ট ২০২৬ থেকেই এই বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে। 

একইসঙ্গে হোমগার্ড ও এনভিএফ কর্মীদের ক্ষেত্রেও মাসিক ২,০০০ টাকা করে পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই কর্মীদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ (Traffic Management) এবং প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম বলে অভিযোগ ছিল। শুধু তাই নয়, গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা ও পশুপালন পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্যান্য কর্মীদের মাসিক পারিশ্রমিকও ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব ঘোষণা করা হয়েছে। সরকারের মতে, এই কর্মীরা গ্রামীণ অর্থনীতি ও পশুসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

এছাড়াও সামাজিক নিরীক্ষার (Social Audit) কাজে যুক্ত ভিলেজ রিসোর্স পারসন (VRP) এবং স্বাস্থ্য ক্ষেত্রে মশাবাহিত ও ভেক্টরবাহিত রোগ (Vector-Borne Disease) নিয়ন্ত্রণে যুক্ত VCT ও VST কর্মীদের দৈনিক পারিশ্রমিক বর্তমান হারের তুলনায় অতিরিক্ত ১০০ টাকা বৃদ্ধি করা হবে। বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, সিভিল ডিফেন্স (Civil Defence) কর্মীদের জন্য প্রতি মাসে ন্যূনতম ২০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (State Transport Corporation) চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

Advertisement
ads ads

রাজনৈতিক মহলের মতে, আইনশৃঙ্খলা, গ্রামীণ পরিষেবা এবং জনসেবার সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক সুরক্ষা ও কর্মপ্রেরণা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটের এই ঘোষণায় কয়েক লক্ষ কর্মী ও তাঁদের পরিবার সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।