ভাইরাল খবর
২২ জুন বাংলার নতুন সরকারের প্রথম বাজেট! দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর বৈঠক
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ঐতিহাসিক পালাবদলের পর এবার প্রথম বাজেট অধিবেশন (Budget session) শুরু হতে চলেছে। আগামী ১৮ জুন থেকে শুরু হওয়া এই অধিবেশনে, ২২ জুন সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Full budget) পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। রাজ্য অর্থ দপ্তরে খসড়া বাজেট তৈরির চূড়ান্ত ব্যস্ততার মাঝেই, বুধবার সাতসকালে এক ঝটিকা সফরে দিল্লি উড়ে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী।
My pre-Budget consultations took me to the office of the Niti Ayog vice chairman Dr Ashok Lahiri. We spent a very pleasant hour in Delhi discussing various possibilities for West Bengal. pic.twitter.com/yxqH4kPVZd
— Swapan Dasgupta (@swapan55) June 17, 2026
দিল্লিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারক বৈঠক (Policy meeting) করেন স্বপন দাশগুপ্ত। প্রথমে তিনি বৈঠকে বসেন নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে, যিনি বাংলার অর্থনীতির হাল সম্পর্কে সম্যক অবহিত। এরপর তিনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সঙ্গে মেগা বৈঠকে বসেন। ক্ষমতার এসেই মাথার ওপর প্রায় আট লক্ষ কোটি টাকার ঋণের (Debt) বোঝা এবং বিপুল আর্থিক ঘাটতি মোকাবিলা করা নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তাই পশ্চিমবঙ্গের আর্থিক পুনর্গঠন, কেন্দ্রীয় করের ন্যায্য অংশ আদায় এবং নতুন জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে দিল্লির বাড়তি আর্থিক সহযোগিতা (Financial assistance) নিশ্চিত করতেই এই ঝটতি সফর। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “বাংলায় দুর্বল রাজনীতি না করে শক্তিশালী করতে হবে অর্থনীতিকে। বেকারদের কর্মসংস্থান ও শিল্পের প্রসার করতে হবে।”
Dr Swapan Dasgupta (@swapan55), Hon’ble Finance Minister – Government of West Bengal, calls on Smt @nsitharaman. pic.twitter.com/TfqOCLlWnX
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) June 17, 2026
এদিকে বুধবার ফলতার জনকল্যাণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ফের রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, “২২ তারিখ বাজেট আছে। সেখানে যুবকদের, সরকারি কর্মীদের ও কৃষকদের জন্য একগুচ্ছ বড়সড় চমক (Surprise) দেখতে পাবেন।” বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতি পূরণে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে রাজ্য। এই বাজেট অধিবেশন ২৫ জুন পর্যন্ত চলবে এবং পরবর্তী পর্ব ৬ জুলাই থেকে শুরু হবে।
