ভাইরাল খবর
কুণাল ঘোষের উপর ডিম থেরাপি! ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত ২
ডিজিটাল ডেস্কঃ সোমবার সন্ধ্যায় কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক (MLA) তথা মুখপাত্র কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মূল অভিযুক্ত চন্দন সিং (ওরফে চন্দন কয়াল) এবং তাঁর সহযোগী রবি কয়ালকে গ্রেপ্তার (Arrested) করেছে কালীঘাট থানার পুলিশ। সোমবার গভীর রাতে প্রথমে রবিকে আটকে জেরা করার পর মঙ্গলবার সকালে মূল অভিযুক্ত চন্দনকে পাকড়াও করা হয়।
দলনেত্রীর বাড়ি থেকে বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের (Media) সঙ্গে কথা বলার সময় আচমকা কুণালের মাথা ও পিঠ লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনাকে ‘বাঁদরামি’ ও ‘অসভ্যতা’ বলে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “ডিমটি যেভাবে লেগেছে, তাতে আমার বাঁ চোখটা অল্পের জন্য রক্ষা পেয়েছে।” জেড ক্যাটাগরির (Z Category) উচ্চ নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা ও নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি। গ্রেপ্তারের আগে ধৃত চন্দন দাবি করেন, “উনি অনেক অন্যায় করেছেন, এটা ওনার প্রাপ্য ছিল।” পালটা কুণাল প্রশ্ন তোলেন, তাঁর চাকরি কে দিয়েছিল এবং পুলিশি অত্যাচারের দায় তাঁর ওপর কেন চাপানো হচ্ছে?
ডিম ছোঁড়া জা.. নো.. য়ারটার বিরুদ্ধে কালীঘাট থানায় FIR করলাম। রাত 11: 15তে। একা এসেছি। ওই কটা ছেলে জড়ো হয়ে আবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাঁ.. দরটাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। pic.twitter.com/TerFMyFjzt
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 15, 2026
সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বিস্ফোরক পোস্টে কুণাল আশঙ্কা প্রকাশ করেন যে, পুলিশ লঘু ধারা (Minor Sections) দিয়ে আজই অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করে দিতে পারে। একইসঙ্গে তিনি দাবি করেন, মমতাদির বাড়িতে সিআইডি অভিযানের (CID Raid) সময় যে ব্যক্তি পুলিশের সাক্ষী (Witness) হিসেবে সিজার লিস্টে সই করেছিল, সেই দুষ্কৃতীই এই হামলার আগে রেকি (Reconnaissance) করেছিল কি না, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হওয়া এই ‘ডিম থেরাপি’র শিকার হয়েও অবশ্য রসিকতা করতে ছাড়েননি কুণাল। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে এর পিছনে কোনও বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি না।
