আচমকা কলকাতা হাই কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী! ভবানীপুরের ফল নিয়ে দায়ের মামলা
Connect with us

ভাইরাল খবর

আচমকা কলকাতা হাই কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী! ভবানীপুরের ফল নিয়ে দায়ের মামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে (Election Results) চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হওয়ার পর, আজ মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ তিনি আদালতে পৌঁছে যান।

তৃণমূলের নির্বাচনী ভরাডুবির পর এটি তাঁর দ্বিতীয়বার হাই কোর্ট সফর। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং কুণাল ঘোষের মতো শীর্ষ নেতারা। ওথ কমিশনারের (Oath Commissioner) কাছে সই করে তিনি একটি ইলেকশন পিটিশন (Election Petition) দায়ের করেন এবং ভোটের সমস্ত নথি সংরক্ষণের দাবি জানান।

এর আগে ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারের পর আদালতে মামলা (Lawsuit) করেছিলেন মমতা, যা এখনও বিচারাধীন (Sub-judice)। পরপর দুটি নির্বাচনে একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে পরাজিত প্রার্থীর ফল চ্যালেঞ্জ করার এই ঘটনা রাজ্য রাজনীতির ইতিহাসে নজিরবিহীন (Unprecedented)

Continue Reading
Advertisement