বায়ুসেনা কর্মীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেল! জোরপূর্বক ধর্মান্তরে গ্রেপ্তার ২, ভাইরাল ভিডিও
Connect with us

দেশের খবর

বায়ুসেনা কর্মীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেল! জোরপূর্বক ধর্মান্তরে গ্রেপ্তার ২, ভাইরাল ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের নাগপুরে এক ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) কর্মীর স্ত্রীকে ঘিরে এক চরম ভয়াবহ ও চাঞ্চল্যকর অপরাধের ঘটনা সামনে এসেছে। ২৪ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ, আপত্তিকর ভিডিও (Objectionable Video) তুলে ব্ল্যাকমেল, লক্ষাধিক টাকা আদায় এবং জোরপূর্বক ধর্মান্তরকরণের (Forced Conversion) অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আয়াজ তাজ মাদারে এবং আমিন শেখ। এই ঘটনায় জড়িত এক পলাতক মৌলানার (Cleric) খোঁজে মধ্যপ্রদেশে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নির্যাতিতার দায়ের করা এফআইআর (FIR) অনুযায়ী, ঘটনার সূত্রপাত চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। তরুণীর প্রাক্তন সহপাঠী আয়াজ মাদারে তাঁকে বান্দ্রার একটি হোটেলে ডেকে পানীয়তে নেশাজাতীয় মাদক (Sedatives) মিশিয়ে দেন। জ্ঞান হারানোর পর তরুণীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে রেকর্ড (Recorded) করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এবং তাঁর স্বামীর কাছে পাঠানোর হুমকি (Threat) দিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। এই ভয় দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং ধাপে ধাপে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।

ঘটনার তদন্তে একটি শিহরণ জাগানো ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত আয়াজ ওই তরুণীর হাত শক্ত করে চেপে ধরে কড়া ধর্মীয় মন্ত্রোচ্চারণ করছেন ও তাঁর ওপর ফুঁ দিচ্ছেন, আর তরুণীটি কান্নাকাটি করে মুক্তির অনুরোধ (Request) জানাচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, আয়াজ তাঁকে প্লাস্টিকের বোতলে করে কোনও তরল খাইয়ে দাবি করতেন যে তিনি কালাজাদু বা সম্মোহনের (Hypnotism) মাধ্যমে তাঁকে নিয়ন্ত্রণ করছেন।

নির্যাতিতার দাবি, গত ৩১ মে অভিযুক্তরা তাঁকে জোর করে কালমেশ্বরে নিয়ে যায়। সেখানে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার এক মৌলানা ধর্মীয় আচার সম্পন্ন করে এবং জোর করে কলমা পাঠ ও মাংস খাইয়ে ‘কবুল হ্যায়’ বলাতে বাধ্য করে। এরপর তরুণীর ইসলাম ধর্ম গ্রহণ ও নিকাহ (Marriage) সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়। সম্প্রতি বায়ুসেনার ওই শীর্ষ আধিকারিক (Officer) কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরলে স্ত্রী তাঁকে গোটা ঘটনা খুলে বলেন। এরপর সোনাগাঁও থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশি হেফাজতে (Police Custody) নিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি (Extortion), জোরপূর্বক ধর্মান্তর এবং কালাজাদু বিরোধী আইনের (Anti-Black Magic Act) বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement