১২ বছরে ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার! স্লোভাকিয়ায় মোদির মুকুটে নয়া পালক
Connect with us

দেশ

১২ বছরে ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার! স্লোভাকিয়ায় মোদির মুকুটে নয়া পালক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। স্লোভাকিয়া সফরে গিয়ে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মান (Civilian Award) ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজধানী ব্রাতিস্লাভায় (Bratislava) স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপস্থিতিতে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়। এটি প্রধানমন্ত্রী হিসেবে গত ১২ বছরে মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা (International Recognition)।

স্লোভাকিয়ায় পৌঁছানোর পর মোদিকে সেদেশের ঐতিহ্য অনুযায়ী রুটি ও লবণ (Bread and Salt) দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এই অনন্য সম্মান পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স হ্যান্ডেলে (X Handle) প্রধানমন্ত্রী লেখেন, “এই পুরস্কার আমার একার নয়, এটি ভারতের ১৪০ কোটি মানুষের প্রাপ্য। ভারত ও স্লোভাকিয়ার চিরস্থায়ী বন্ধুত্বের প্রতি আমি এই সম্মান উৎসর্গ (Dedicate) করলাম।” স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করলেন, যা কূটনৈতিক স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement
ads

সম্মাননা প্রদানের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক মজবুত করতে মোট ১১টি সমঝোতা স্মারক বা মউ (MoUs) স্বাক্ষরিত হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) জানিয়েছে, দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কার্যকরী দল গঠন এবং কনস্যুলার সংলাপ ব্যবস্থা (Consular Dialogue System) প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। এছাড়া, দক্ষ কর্মীদের যাতায়াত সহজ করতে শ্রম অভিবাসন চুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ গবেষণার লক্ষ্যে চুক্তি হয়েছে। এমনকি স্লোভাকিয়ার একটি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নিয়ে প্রথম আইসিসিআর চেয়ার চালুর ঘোষণাও করা হয়। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে মোদি ও প্রেসিডেন্ট মিলে একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচিতেও (Yoga Session) অংশ নেন।

Continue Reading
Advertisement