“সম্মান না পেলে আর তৃণমূলে নয়”! নীরবতা ভেঙে বিস্ফোরক ঘোষণা অনুব্রত মণ্ডলের
Connect with us

ভাইরাল খবর

“সম্মান না পেলে আর তৃণমূলে নয়”! নীরবতা ভেঙে বিস্ফোরক ঘোষণা অনুব্রত মণ্ডলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসকদলের অন্দরে যখন ভাঙনের আবহ, ঠিক তখনই এক বিস্ফোরক সাক্ষাৎকারে (Interview) মুখ খুললেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “তৃণমূলে থাকতে হলে ‘সম্মান’ (Respect) আমার কাছে প্রধান শর্ত। সম্মান না পেলে আর দলের সঙ্গে থাকব না।”

দলের সাম্প্রতিক নির্বাচনী ভরাডুবির জন্য সরাসরি ভোট কুশলী সংস্থা ‘আইপ্যাক’ (I-PAC)-কে কাঠগড়ায় তুলেছেন অনুব্রত। তাঁর অভিযোগ, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত দেদার টাকা তুলেছে এই সংস্থা। কেষ্টর কথায়, “১৯৯৮ সালে দল তৈরির সময় কোনও জ্ঞানীমুনি ছিল না, আমাদের মতো কর্মীরাই দলকে টেনেছি। আইপ্যাক শুধু পয়সা কামাতেই এসেছিল, ওরা রাজনীতির (Politics) কিছুই বোঝে না।” একই সঙ্গে কংগ্রেসকে চটানোটা দলের মস্ত বড় ভুল হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

দলের অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বের ‘বিদ্রোহ’ (Rebellion) ও আলাদা ব্লক গঠনের চেষ্টাকে তিনি সম্পূর্ণ সমর্থন করেছেন। অনুব্রত বলেন, “ওঁরা তো কোনও ভুল করছেন না, আলাদা ফ্রন্ট করছেন।” নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকীত্ব নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “দিদি শেষ দিকে কার পাল্লায় পড়লেন, বুঝতে পারছি না। ওঁর জন্য খুব কষ্ট হচ্ছে।” নির্বাচনে নিজের নিষ্ক্রিয়তা (Inactivity) প্রসঙ্গে তিনি জানান, কোর কমিটির বৈঠকে তাঁকে বলা হয়েছিল কোনও বিধায়ক না ডাকলে যাওয়ার দরকার নেই, তাই তিনি আগ বাড়িয়ে যাননি। অন্য কোনও দলে যোগ দেওয়ার কথা এখনই না ভাবলেও, তাঁর এই মন্তব্য তৃণমূলের অন্দরে অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।

Continue Reading
Advertisement