ক্ষমতা বদল হতেই রেশন দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ? স্পষ্ট নির্দেশ দিল খাদ্য দফতর
Connect with us

ভাইরাল খবর

ক্ষমতা বদল হতেই রেশন দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ? স্পষ্ট নির্দেশ দিল খাদ্য দফতর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে খাদ্য দফতর। ভোটার তালিকার বিশেষ সমীক্ষা (SIR-2026)-এর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জুন, ২০২৬-এর মধ্যে গোটা যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (RCMS) থেকে মৃত (Dead), স্থানান্তরিত (Shifted), অনুপস্থিত (Absent) এবং ডুপ্লিকেট (Duplicate) ভোটারদের তথ্য মিলিয়ে বহু ডিজিটাল রেশন কার্ড বাতিল করা হবে। ASDD তালিকা যাচাই এবং নির্বাচনী তথ্যের সঙ্গে ক্রস-চেক করে উপভোক্তাদের চিহ্নিত করা হবে।

জেলা ও ব্লক স্তরে প্রতিদিন এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনীয় নথি না থাকলে সংশ্লিষ্ট কার্ড বাতিলের সুপারিশ করা হবে। তবে যাঁরা SIR Tribunal-এ আপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধন আইন (CAA)-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের রেশন পরিষেবা আপাতত চালু থাকবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রে পূর্ববর্তী রেশন ব্যবস্থার অনিয়ম খতিয়ে দেখতেই এই কঠোর পদক্ষেপ। আগামী দিনে কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।

Advertisement
ads
Continue Reading
Advertisement