রাজ্যে শুরু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম বিতরণ! আজ থেকেই আবেদন শুরু, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া
Connect with us

ভাইরাল খবর

রাজ্যে শুরু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম বিতরণ! আজ থেকেই আবেদন শুরু, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, পূর্ববর্তী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে এখন থেকে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই নতুন প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা (Financial Assistance) পাবেন।

আবেদন ও পোর্টালে বড় আপডেট: বুধবার থেকেই প্রকল্পের ফর্ম বিতরণ এবং নাম নথিভুক্তকরণ (Registration) প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার ইতিমধ্যেই একটি নির্দিষ্ট পোর্টাল (Official Portal) চালু করেছে: https://annapurnabhandarwb.in/। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই; তাঁরা সরাসরি এই প্রকল্পের আওতায় চলে আসবেন। তবে নতুন আবেদনকারীদের ভোটার তালিকার ভিত্তিতে তথ্য যাচাই (Verification) করা হবে।

আবেদনের প্রয়োজনীয় নথিপত্র (Required Documents): আবেদনকারীদের সুবিধার্থে নথির একটি তালিকা প্রকাশ করা হয়েছে:

  • আধার কার্ড (Aadhaar Card) এবং ভোটার কার্ড।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং আধার সংযোগ (Aadhaar Seeding)।

  • সক্রিয় মোবাইল নম্বর এবং বসবাসের প্রমাণপত্র (Residential Proof)।

  • রেশন কার্ড ও আয় শংসাপত্র (Income Certificate)।

কবে থেকে মিলবে টাকা?
সরকার জানিয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের (Direct Benefit Transfer – DBT) মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। তবে প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থে বিএলও (BLO) বা বুথ স্তরের আধিকারিকদের যাচাইকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢোকা শুরু হচ্ছে, ততদিন পুরনো নিয়মেই মহিলারা ভাতা পেতে থাকবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, “যত দ্রুত এনরোলমেন্ট হবে, তত দ্রুত বেনিফিট দেওয়া সম্ভব হবে।”

Advertisement
ads