বিজেপিকে প্রকাশ্য হুমকির মাশুল? জামিন অযোগ্য ধারায়কে গ্রেফতার তৃণমূল বিধায়ক
Connect with us

ভাইরাল খবর

বিজেপিকে প্রকাশ্য হুমকির মাশুল? জামিন অযোগ্য ধারায়কে গ্রেফতার তৃণমূল বিধায়ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবশেষে পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। বুধবার ভোরে ওড়িশার (Odisha) পুরীর (Puri) ব্লু লিলি (Blue Lily) হোটেল থেকে তাঁকে আটক করে বেঙ্গল এসটিএফ (Bengal STF)। সূত্রের খবর, ট্রানজিট রিমান্ডে (Transit Remand) তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি টিভি ডিজিটাল সংবাদ। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। গত ১৪ মে পৈলানের প্রাসাদোপম বাড়িতে তল্লাশি চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়েই গা ঢাকা দেন বিধায়ক। পরে তাঁর পলায়নের CCTV ফুটেজও সামনে আসে। তদন্তে নেমে পুলিশ তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের।

সূত্রের খবর, পুরীর একটি হোটেলে লুকিয়ে থাকার সময় কিছুক্ষণের জন্য মোবাইল ফোন অন করেছিলেন দিলীপ মণ্ডল। সাইবার সেল (Cyber Cell) টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই ওড়িশা পুলিশের সহযোগিতায় হোটেলে অভিযান চালায় STF। এরপরই তাঁকে আটক করা হয়। এদিকে, গ্রেপ্তার এড়াতে কলকাতা হাইকোর্টে আইনি রক্ষাকবচের আবেদনও জানিয়েছিলেন বিধায়ক। তবে শেষ পর্যন্ত পুরী থেকেই তাঁকে আটক করল তদন্তকারী দল।

Advertisement
ads
Continue Reading
Advertisement