রাতের অন্ধকারে সরছে অবৈধ নির্মাণের ফাইল? কলকাতা পুরসভায় বিস্ফোরক অভিযোগ বিজেপির
Connect with us

ভাইরাল খবর

রাতের অন্ধকারে সরছে অবৈধ নির্মাণের ফাইল? কলকাতা পুরসভায় বিস্ফোরক অভিযোগ বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) দুর্নীতি এবং বেআইনি নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি (documents) গোপনে সরিয়ে ফেলার অভিযোগে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার পুরসচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে দেখা করে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ৪৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP Councillor) সন্তোষ পাঠক। তাঁর দাবি, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের আমলের একাধিক অবৈধ কাজের প্রমাণ এবং ফাইল (files) রাতের অন্ধকারে পাচার করার পরিকল্পনা চলছে।

অভিযোগ পেয়েই পুরসচিবকে সঙ্গে নিয়ে ট্রেজারি বিল্ডিংয়ে (Treasury Building) হানা দেন সন্তোষ পাঠক। সেখানে একটি নির্দিষ্ট ঘর দেখিয়ে তিনি দাবি করেন, গত ৪-৫ দিন ধরে পুরসভার কর্মীদের কাছ থেকে তিনি খবর পাচ্ছিলেন যে বিভিন্ন বিভাগ থেকে ফাইল সরিয়ে অন্যত্র রাখা হচ্ছে। তাঁর আশঙ্কা, ভোটের আগে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে নিয়মবহির্ভূতভাবে যে ২০০-৩০০টি প্ল্যান (plans) পাস করানো হয়েছিল, প্রমাণ আড়াল করতে এখন সেগুলিই সরানোর চেষ্টা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট ভবনের কেয়ারটেকার জানান, নবান্নের নির্দেশেই ঘরে তালা লাগানো হয়েছে, কোনো নথি সরানো হয়নি।

অন্যদিক, তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, বর্তমানে পুরসভার অধিকাংশ নথিই ডিজিটাল মাধ্যমে ই-ফাইল (e-file) আকারে সংরক্ষিত থাকে। ফলে কাগজের ফাইল সরিয়ে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। তবে সম্প্রতি নির্ধারিত অধিবেশন বাতিল এবং বেআইনি নির্মাণ বিতর্ককে ঘিরে এমনিতেই উত্তপ্ত কলকাতা পুরসভা, তার মধ্যে এই ফাইল গায়েবের অভিযোগ রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads