আরজি কর মামলায় বড় নির্দেশ! সম্পূর্ণ ঘটনাস্থল সিল করতে বলল কলকাতা হাইকোর্ট
Connect with us

ভাইরাল খবর

আরজি কর মামলায় বড় নির্দেশ! সম্পূর্ণ ঘটনাস্থল সিল করতে বলল কলকাতা হাইকোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুচর্চিত অভয়া কাণ্ডে (RG Kar Case) ফের বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-কে নির্দেশ দিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত জায়গা দ্রুত সিল (Seal) করতে হবে।

আগেই সেমিনার হল সিল করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) চেম্বার-সহ হাসপাতালের যেসব অংশের সঙ্গে ঘটনার যোগসূত্র থাকতে পারে, সেগুলিও সিল করার কথা বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

এদিন শুনানির সময় আদালত সিবিআইকে প্রশ্ন করে, তদন্তভার নেওয়ার সময় কোন কোন জায়গা সিল করা হয়েছিল। সিবিআই জানায়, শুধুমাত্র সেমিনার হল সিল করা হয়েছিল। এরপর বিচারপতিরা জানতে চান, অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন মনে হয়নি কেন? সেই প্রশ্নের পরই আদালত কড়া অবস্থান নেয়। দীর্ঘদিন ধরেই নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হচ্ছিল, সেমিনার হলের পাশের একটি ঘর এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারের সঙ্গে ঘটনার যোগ থাকতে পারে। আদালতের নির্দেশে এবার সেই সব অংশও তদন্তের আওতায় আসছে।

Advertisement
ads

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর আরজি কর মামলায় তদন্তে নতুন গতি এসেছে। ইতিমধ্যেই তিন আইপিএস (IPS) আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, তৎকালীন প্রশাসনিক ভূমিকা, ফোনকল (Phone Call) ও হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) সবই খতিয়ে দেখা হবে।