দেশের খবর
মোদীর নেদারল্যান্ডস সফরে বড় ধামাকা! ডাচ টেক জায়ান্টরা করলো ১১ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর চুক্তি
ডিজিটাল ডেস্কঃ ভারতে (India) সেমিকন্ডাক্টর (Semiconductor) শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ নিল টাটা ইলেকট্রনিক্স (Tata Electronics)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেদারল্যান্ডস (Netherlands) সফরের মধ্যেই ডাচ প্রযুক্তি সংস্থা এএসএমএল (ASML)-এর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে টাটা। এই চুক্তির মাধ্যমে গুজরাটের (Gujarat) ঢোলেরায় (Dholera) তৈরি হতে চলা অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্ল্যান্টে প্রযুক্তিগত সহায়তা দেবে ASML।
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা ASML অত্যাধুনিক লিথোগ্রাফি (Lithography) মেশিন তৈরি করে, যা উচ্চমানের মাইক্রোচিপ (Microchip) উৎপাদনে ব্যবহৃত হয়। মোবাইল ফোন, গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) এবং অটোমোবাইল (Automobile) শিল্পের জন্য চিপ তৈরি হবে এই প্ল্যান্টে।
প্রায় ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টাটা ইলেকট্রনিক্স। ASML-এর সিইও (CEO) ক্রিস্টোফ ফুক্যে (Christophe Fouquet) জানিয়েছেন, ভারতের সেমিকন্ডাক্টর বাজারে বিপুল সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ।
নেদারল্যান্ডস সফরে প্রধানমন্ত্রী মোদি ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের (Rob Jetten) সঙ্গে প্রতিরক্ষা (Defense), মহাকাশ (Space) ও সামুদ্রিক নিরাপত্তা (Maritime Security) নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভারতীয় ছাত্রছাত্রী ও কর্মীদের জন্য নমনীয় ভিসা (Visa) নীতি নিয়েও আলোচনা চলছে দুই দেশের মধ্যে।

