বাংলায় চালু জাতীয় শিক্ষানীতি! প্রতিটি ব্লকে পিএমশ্রী মডেল স্কুল তৈরির বড় ঘোষণা
Connect with us

ভাইরাল খবর

বাংলায় চালু জাতীয় শিক্ষানীতি! প্রতিটি ব্লকে পিএমশ্রী মডেল স্কুল তৈরির বড় ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের (political change) পর শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত কার্যকর হল। কেন্দ্র ও রাজ্য শিক্ষা দফতরের (Education Department) মধ্যে জাতীয় শিক্ষানীতি (National Education Policy) বাস্তবায়ন নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই নীতি নিয়ে জটিলতা থাকলেও এবার তা আনুষ্ঠানিকভাবে চালু করা হল।

চুক্তির পর রাজ্যে পিএমশ্রী স্কুল (PM SHRI School) প্রকল্পও কার্যকর হতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ব্লকে (block) অন্তত একটি করে স্কুলকে মডেল স্কুল হিসেবে উন্নীত করা হবে। এই স্কুলগুলিতে পরিকাঠামো (infrastructure) ও শিক্ষাদানের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে।

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, কেন্দ্রের সমগ্র শিক্ষা অভিযান (Samagra Shiksha Abhiyan)-এর আওতায় ২০২৭ সালের মধ্যে ১৪ হাজারের বেশি স্কুলকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয়ে ৬০% কেন্দ্রীয় সরকার এবং ৪০% রাজ্য সরকার বহন করবে। এই প্রকল্পের নামের সঙ্গে “PM SHRI” যুক্ত থাকা নিয়েই আগের সরকারের আপত্তি ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধা দূর হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা হাতে-কলমে (practical learning) শিক্ষা পাবে এবং ভবিষ্যতে আত্মনির্ভর (self-reliant) হবে।

Advertisement
ads

অন্যদিকে শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘ টানাপোড়েনের পর এই প্রকল্প চালু হওয়া শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে।

Continue Reading
Advertisement