মন্ত্রীপদ খোয়াতেই সরলো নিরাপত্তা! অভিষেকের পর এবার ১০ শীর্ষ নেতা-প্রাক্তন মন্ত্রীর হাউস গার্ড প্রত্যাহার
Connect with us

রাজনীতি

মন্ত্রীপদ খোয়াতেই সরলো নিরাপত্তা! অভিষেকের পর এবার ১০ শীর্ষ নেতা-প্রাক্তন মন্ত্রীর হাউস গার্ড প্রত্যাহার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর ভিআইপি নিরাপত্তা (VIP Security) ব্যবস্থায় ফের বড়সড় রদবদল করল লালবাজার (Lalbazar)। তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর পর এবার রাজ্যসভার সাংসদ রাজীব কুমার (Rajiv Kumar), বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh), শোভনদেব চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বাড়ির ‘হাউস গার্ড’ (House Guard) সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

লালবাজারের নতুন নির্দেশিকা অনুযায়ী, তৃণমূলের প্রায় ১০ জন প্রথম সারির নেতা ও প্রাক্তন মন্ত্রীর অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তালিকায় রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী-সহ আরও কয়েকজন শীর্ষ নেতা। পাশাপাশি প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজিপি (DGP) তথা বর্তমান ডিরেক্টর অব সিকিউরিটি (Director of Security) পীযূষ পাণ্ডের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসনের দাবি, নতুন নিরাপত্তা নীতিতে যাঁরা বর্তমানে সাংসদ বা বিধায়ক পদে রয়েছেন, তাঁরা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিরাপত্তাই পাবেন। তবে প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা আর থাকবে না। অরূপ বিশ্বাস নির্বাচনে পরাজিত হওয়ায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়রা আর মন্ত্রী পদে না থাকায় তাঁদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ নেওয়ার পরই পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, ভিআইপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করতে। এরপর ধাপে ধাপে এই নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।