ধর্ম
ধনধান্য অডিটোরিয়ামে বন্ধ হওয়া ‘শ্রীমদ্ভাগবত কথা’ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুনরায় চালু
ডিজিটাল ডেস্কঃ ধর্মীয় ভাবাবেগকে (Religious Sentiment) মর্যাদা দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলিপুরের (Alipore) ধনধান্য অডিটোরিয়ামে (Dhano Dhanyo Auditorium) চলা গীতাপাঠের (Geeta Path) আসর আচমকাই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি নিজে হস্তক্ষেপ করে অনুষ্ঠান চালু রাখার নির্দেশ দেন।
জানা গিয়েছে, গত ১১ মে থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী ‘পুষ্টিশ্রী শ্রীমদ্ভাগবত কথা’ অনুষ্ঠান। ভবানীপুর (Bhabanipur) এলাকার প্রায় দুই হাজার ভক্ত প্রতিদিন এই ধর্মীয় আসরে যোগ দিচ্ছিলেন। আগামী ১৭ মে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা ছিল।
অভিযোগ, শুক্রবার রাতে হল কর্তৃপক্ষ আয়োজকদের জানায়, মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচির কারণে ১৭ মে-র বুকিং বাতিল করা হচ্ছে। এতে চরম সমস্যায় পড়ে আয়োজক সংস্থা। কারণ, প্রায় ছ’মাস আগে থেকেই হল বুক করা হয়েছিল এবং শাস্ত্রমতে ভাগবত সপ্তাহ মাঝপথে বন্ধ করা যায় না।
এরপর আয়োজকরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠান। বিষয়টি জানার পরই শুভেন্দু প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন, নির্ধারিত সূচি অনুযায়ী গীতাপাঠের অনুষ্ঠান চলবে। প্রয়োজনে সরকারি কর্মসূচির সময় বা স্থান পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি আয়োজক ও ভক্তরা। তাঁদের বক্তব্য, শুভেন্দু অধিকারী একজন প্রকৃত সনাতনী (Sanatani) ভাবধারার মানুষ হিসেবেই ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা রক্ষা করেছেন। রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যথারীতি গীতাপাঠের আসর চলবে বলে জানানো হয়েছে।


