‘ডায়মন্ড হারবার মডেল’ কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক
Connect with us

ভাইরাল খবর

‘ডায়মন্ড হারবার মডেল’ কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম জেলা সফর (District Tour) শুরু করলেন শুভেন্দু অধিকারী। শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত ডায়মন্ড হারবার লোকসভা এলাকা থেকেই তাঁর এই সফর শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়েছে। ডায়মন্ড হারবারের ‘সাগরিকা’ সরকারি টুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) বসেন মুখ্যমন্ত্রী।

সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) মনোজ আগরওয়াল। এই মেগা বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক (District Magistrate), ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং সমস্ত থানার আধিকারিকদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা (Review) করা হয়। সূত্রের খবর, এলাকার অনুপ্রবেশ ইস্যু এবং ভোট পরবর্তী হিংসা (Post-poll Violence) দমনে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই বৈঠকে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেও, শেষ পর্যন্ত তাঁদের সাক্ষাৎ হয়নি।

ডায়মন্ড হারবারে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে এই বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি চলে যান ফলতায়, যেখানে একটি বিধানসভা উপনির্বাচন রয়েছে। সেখানে বিজেপির কর্মীসভায় (Workers’ Meeting) প্রধান বক্তা হিসেবে যোগ দেন তিনি। এই কর্মসূচি শেষে তাঁর নন্দীগ্রামে যাওয়ার কথা। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু। তবে নিয়ম মেনে তিনি নন্দীগ্রামের আসনটি ছেড়ে দিয়েছেন। তা সত্ত্বেও নন্দীগ্রামের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের (Election) সময় এলাকার উন্নয়নের যা যা প্রতিশ্রুতি (Promises) দিয়েছিলাম, সেগুলি নিজে দায়িত্ব নিয়ে পূরণ করব।”

Continue Reading
Advertisement