ক্যানিংয়ে রাতভর পুলিশি অভিযান! গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা উত্তম দাস
Connect with us

ভাইরাল খবর

ক্যানিংয়ে রাতভর পুলিশি অভিযান! গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা উত্তম দাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning) শুক্রবার গভীর রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) যৌথ অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক পরেশরাম দাসের দাদা তথা ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস।

পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ধৃত নেতার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, হুমকি, মারধর এবং অপরাধমূলক প্ররোচনার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, গত ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন ক্যানিংয়ে হওয়া গুলিকাণ্ডের সঙ্গেও উত্তম দাসের যোগ রয়েছে। ওই ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতর জখম হন বলে জানা গিয়েছে।

তবে গ্রেফতারিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ধৃতের পরিবার। অভিযোগ, মাঝরাতে কোনও নোটিশ ছাড়াই পুলিশ বাড়িতে ঢুকে উত্তম দাসকে তুলে নিয়ে যায়। পরিবারের মহিলা সদস্যদের মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।

Advertisement
ads ads

ঘটনা প্রসঙ্গে বিধায়ক পরেশরাম দাস বলেন, “রাতে এভাবে বাড়িতে হানা দিয়ে মহিলাদের হেনস্থা করা গণতন্ত্রের পরিপন্থী।” তাঁর দাবি, সকালে থানায় ডেকে পাঠালেও পুলিশ তদন্ত করতে পারত।

শনিবার ধৃত উত্তম দাসকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আলিপুর আদালতে (Alipore Court) তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।

এদিকে পশ্চিম বর্ধমানের অণ্ডালেও (Andal) তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মিত্র এবং মহম্মদ মোজাম্মেল। কয়লা ও জমি কারবার ঘিরে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads