ট্রেন্ডে পিছিয়েও আত্মবিশ্বাসী মমতা! “বাঘের বাচ্চার মতো লড়ব”, কর্মীদের বার্তা
Connect with us

ভাইরাল খবর

ট্রেন্ডে পিছিয়েও আত্মবিশ্বাসী মমতা! “বাঘের বাচ্চার মতো লড়ব”, কর্মীদের বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা (Election Results) চলাকালীন রাজ্যে যখন গেরুয়া ঝড়ের আভাস মিলছে, ঠিক তখনই রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাথমিক প্রবণতায় বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে এবং তৃণমূল ৯৫টি আসনে থমকে থাকলেও, একে ‘বিজেপির পরিকল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। একটি ভিডিও বার্তার (Video message) মাধ্যমে হতাশ কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে মমতার অভয়বাণী, “নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

তৃণমূলনেত্রীর অভিযোগ, প্রথম কয়েক রাউন্ডে বিজেপির জয় ইচ্ছাকৃতভাবে আগে দেখানো হচ্ছে। তিনি দাবি করেন, প্রায় ১০০টি আসনে গণনা (Counting) রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) দিয়ে জোরপূর্বক কার্যালয় দখল এবং অন্যায়ের অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচন কমিশন (EC) নিজের ইচ্ছেমতো খেলছে, পুলিশও তাদের সাহায্য করছে।”

Advertisement
ads

গণনাকেন্দ্রে উপস্থিত এজেন্টদের (Counting agents) প্রতি মমতার নির্দেশ, কোনো অবস্থাতেই যেন তাঁরা কেন্দ্র ছেড়ে না আসেন। তিনি মনে করিয়ে দেন, মাত্র ২-৪ রাউন্ডের গণনা হয়েছে, এখনও ১৭-১৮ রাউন্ড বাকি। তাঁর দাবি, “সূর্যাস্তের পরেই আপনারা জিতবেন, শুধু ধৈর্য ধরে অপেক্ষা (Wait and watch) করুন।” মিথ্যা খবর রটানো হচ্ছে অভিযোগ করে মমতা বলেন, সঠিক তথ্য দেওয়ার আধিকারিকদের আগেই বদলি করা হয়েছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরের প্রত্যাবর্তন ঘটবে বলেই চূড়ান্ত আত্মবিশ্বাসী (Confident) তৃণমূলনেত্রী।

Continue Reading
Advertisement