গণনায় গাফিলতি হলেই খোয়া যাবে চাকরি! সরকারি কর্মীদের চরম হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
Connect with us

ভাইরাল খবর

গণনায় গাফিলতি হলেই খোয়া যাবে চাকরি! সরকারি কর্মীদের চরম হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার, ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের মেগা ভোটগণনা (Counting)। তার আগে গণনাকর্মে নিযুক্ত সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন (Election Commission)। স্পষ্ট জানানো হয়েছে, গণনার কাজে কোনও প্রকার ভুল বা গাফিলতি (Negligence) ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীর চাকরি (Job) পর্যন্ত যেতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবার কাউন্টিং সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট এবং পুলিশ আধিকারিকদের থেকে মুচলেকা (Undertaking) নেওয়া হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কম্পাইলেশন (Compilation) বা তথ্য নথিভুক্তিকরণে কোনও ভুল হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের কিছু অফিসারের কাজে ত্রুটি মেলায় কমিশন অত্যন্ত সতর্ক। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে (Counting Centers) ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার (Counting Observer) ও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা (Section 163 CrPC) জারি করা হয়েছে, ফলে ৫ জনের বেশি জমায়েত (Gathering) নিষিদ্ধ। ইভিএম (EVM) সুরক্ষায় স্ট্রংরুমের সিসিটিভি (CCTV) ব্যবস্থা চব্বিশ ঘণ্টা সচল রাখতে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের (DEO) দিনে দু’বার পরিদর্শনের নির্দেশ দিয়েছে নবান্ন। নির্ভুল ও শান্তিপূর্ণ গণনা প্রক্রিয়াই এখন কমিশনের একমাত্র লক্ষ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement