ভাইরাল খবর
কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর ওপর হামলা! শিলিগুড়ি থেকে গ্রেফতার ২ মূল অভিযুক্ত
ডিজিটাল ডেস্কঃ গত ২৩ শে এপ্রিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে (Assembly Election) দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত (Accused) ওয়াসিম রাজা এবং বুলেটকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ির মেডিকেল মোড় সংলগ্ন এলাকা থেকে মাটিগাড়া থানার পুলিশের সহযোগিতায় গঙ্গারামপুর থানার পুলিশ এই দুজনকে জালে তোলে।
উল্লেখ্য, ভোটের দিন গঙ্গারামপুরের বানিহারি এলাকায় বিজেপি প্রার্থীকে মারধর ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় (Stir) হয়ে ওঠে। ঘটনার পরেই আক্রান্ত প্রার্থী শুভেন্দু সরকার গঙ্গারামপুর থানায় একটি লিখিত অভিযোগ (Written complaint) দায়ের করেন। এরপর থেকেই পুলিশ অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান (Search operation) শুরু করে।
এসডিপিও (SDPO) শুভতোষ সরকার এই গ্রেফতারির বিষয়ে জানান যে, বানিহারি বুথের ঘটনার ভিডিও ফুটেজ (Video footage) খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তদন্ত শুরু করার পর গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা (Legal action) গ্রহণ করা হচ্ছে।


