কমিশনের কড়া নজরদারিতেও গলদ! সরকারি কর্মী ভোট দিতে গিয়ে দেখেন ভোট ‘হয়ে গিয়েছে’
Connect with us

ভাইরাল খবর

কমিশনের কড়া নজরদারিতেও গলদ! সরকারি কর্মী ভোট দিতে গিয়ে দেখেন ভোট ‘হয়ে গিয়েছে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের (Election Commission) যাবতীয় কড়া পদক্ষেপ এবং স্বচ্ছতার দাবি কার্যত প্রশ্নের মুখে পড়ল। বালুরঘাটে এক সরকারি কর্মীর পোস্টাল ব্যালট (Postal Ballot) নিয়ে যে তথ্য সামনে এসেছে, তাতে প্রশাসনের চোখ কপালে ওঠার জোগাড়। নিজের ভোটাধিকার (Voting Right) প্রয়োগ করতে গিয়ে ওই কর্মী জানতে পারেন, তাঁর ভোট নাকি আগেই দেওয়া হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট গার্লস হাই স্কুল প্রাঙ্গণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী বিমল সোরেন বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং আরএলআই (RLI) দপ্তরের কর্মী। তাঁর অভিযোগ (Complaint) অনুযায়ী, গত ১৬ এপ্রিল বালুরঘাট গার্লস হাই স্কুলে ভোটের প্রশিক্ষণে (Election Training) অংশ নেওয়ার পর তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে যান। তবে সেদিন ভিড় বেশি থাকায় প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে পরবর্তী দিনেও ভোট দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু মঙ্গলবার অর্থাৎ, আজ তিনি পুনরায় ভোট দিতে গেলে তাঁকে জানানো হয়, তাঁর ভোট ইতিমধ্যেই জমা পড়ে গেছে। 

এই শুনে হতবাক (Shocked) হয়ে যান ওই কর্মী। প্রশ্ন ওঠে, তাঁর অনুপস্থিতিতে কে এই গোপন ভোট দিল? পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘অক্সিলিয়ারি ভোট’ (Auxiliary Vote) দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান (Reject) করেন। মঙ্গলবারই তিনি জেলা শাসকের (District Magistrate) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অন্যান্য সরকারি কর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement