ফরাক্কায় স্বস্তি মিললেও রতুয়ায় অনিশ্চয়তা! এসআইআর জটে বিদ্ধ কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন
Connect with us

ভাইরাল খবর

ফরাক্কায় স্বস্তি মিললেও রতুয়ায় অনিশ্চয়তা! এসআইআর জটে বিদ্ধ কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণের আগে কংগ্রেস শিবিরে মিশ্র ছবি ধরা পড়ল। একদিকে ফরাক্কার প্রার্থী মহতাব শেখ এসআইআর ট্রাইব্যুনালের (Tribunal) রায়ে বড়সড় স্বস্তি (Relief) পেলেও, রতুয়ার প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলমের ভাগ্য এখনও অনিশ্চয়তার (Uncertainty) মেঘে ঢাকা।

আজই প্রথম দফার মনোনয়ন (Nomination) জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৩টের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অথচ রতুয়ার প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে মুছে (Deleted) যাওয়ায় তৈরি হয়েছে তীব্র জটিলতা। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে আজ দুপুর ১২টার মধ্যে ট্রাইব্যুনালকে এই বিষয়ের নিষ্পত্তি (Disposal) করতে বলা হয়েছে।

মালদহ জেলা কংগ্রেস সূত্রে খবর, যদি মোত্তাকিন শেষ পর্যন্ত আইনি জটে আটকে পড়েন, তবে বিকল্প প্রার্থী (Alternative Candidate) হিসেবে চাঁচলের প্রাক্তন বিধায়ক আল বিরুনি জুলকার নাইনকে তৈরি রাখা হয়েছে। ভোটার তালিকা থেকে এমন হেভিওয়েট প্রার্থীর নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে (Political Circles) জোর বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য, ২৩শে এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ নির্ধারিত (Scheduled) রয়েছে। এখন দেখার, আদালতের নির্দেশে মোত্তাকিন আলমের ভোটাধিকার ফিরে আসে কি না, নাকি রতুয়ায় কংগ্রেসকে নতুন মুখ নিয়ে ময়দানে নামতে হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement