কিশোরদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবনতা বাড়ছে জাপানে !
Connect with us

বিশ্বের খবর

কিশোরদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবনতা বাড়ছে জাপানে !

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ অক্টোবর :  ২০১৯ সালে কিশোরদের আত্মহত্যার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে জাপানে। এমনই তথ্য দিল দ্য জাপান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে আত্মহননকারী কিশোরের সংখ্যা ছিল ৬৫৯। যা বিগত বছরের তুলনায় ৬০ জন বেড়েছে। গত ২০ বছরে যা সর্বোচ্চ।

তথ্য জানাচ্ছে, গত ১০ বছরে জাপানে সব বয়সের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা গড় হার হিসেবে কমেছে। কিন্তু কিশোরদের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়েছে।
ধারণা করা হচ্ছে, কিশোরের আত্মহত্যার পেছনে কারণ ছিল স্কুলে সমস্যা। এছাড়াও স্বাস্থ্যগত ও পারিবারিক অশান্তিও আত্মহত্যার অন্যতম কারন। জাপানে ৪০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা গত ১০ বছরে অনেকটাই কমেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জাপানে মধ্যবয়সী ও বয়স্কদের আত্মহননের পেছনে স্বাস্থ্যগত সমস্যাকে মূল কারণ হিসেবে ধারণা করা হয়েছে। এরপর ধরা হয়েছে অর্থনৈতিক, বসবাস সংক্রান্ত ও পারিবারিক সমস্যাকে। অন্যান্য দেশের তুলনায় জাপানে আত্মহত্যার হার তুলনামূলকভাবে বেশি। গত বছর সূর্যোদয়ের দেশটিতে প্রতি ১ লাখে আত্মহত্যা করেছেন ৩.১ জন মানুষ। তাদের মধ্যে রয়েছে ২০ বছরের কম বয়সী কিশোর। ২০১৯ সালে তাদের আত্মহননের ঘটনা এর আগের বছরের তুলনায় ০.৩ শতাংশ বেশি।

Continue Reading
Advertisement