গ্যাস সরবরাহে চাপের কথা স্বীকার কেন্দ্রের! হামলা রুখতে ইরান ও ইজরায়েলকে একযোগে ‘তোপ’
Connect with us

দেশের খবর

গ্যাস সরবরাহে চাপের কথা স্বীকার কেন্দ্রের! হামলা রুখতে ইরান ও ইজরায়েলকে একযোগে ‘তোপ’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে রান্নার গ্যাসের (LPG) সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝে মুখ খুলল মোদি সরকার। আন্তর্জাতিক অস্থিরতার (International instability) জেরে গ্যাস সরবরাহে কিছুটা চাপ পড়ার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা (Energy security) বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে রাশিয়া বা আমেরিকা থেকে অতিরিক্ত এলপিজি আমদানি করা হবে।

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি পরিকাঠামোয় (Energy infrastructure) হামলার তীব্র নিন্দা করেছে ভারত। জয়সওয়ালের মতে, হরমুজ প্রণালীতে অস্থিরতা ভারতের এলএনজি (LNG) আমদানিতে প্রভাব ফেলছে। বিশেষ করে ইরানের ‘সাউথ পার্স’ এবং কাতারের শিল্পতালুকে হামলার ফলে বিশ্ববাজারে সংকট ঘনীভূত হচ্ছে।

এদিকে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে বড় কোনো ঘাটতি নেই। মূলত গুজব ও ‘প্যানিক বুকিং’-এর (Panic booking) কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলপিজি উৎপাদন ২৮ শতাংশ বাড়ানো হয়েছে এবং বর্তমানে প্রতিদিন ৫০ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। রাজ্যগুলোকে মজুতদারি (Hoarding) ও কালোবাজারি রোধে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ৯৪ শতাংশ বুকিং ডিজিটাল মাধ্যমে (Digital medium) হওয়ায় স্বচ্ছতা বাড়ছে বলে দাবি সরকারের।

Advertisement
ads
Continue Reading
Advertisement