বিশ্বের খবর
কাবুলে পাকিস্তানের ভয়াবহ হামলা! হাসপাতালে এয়ারস্ট্রাইকে মৃত ৪০০ ওপরে
ডিজিটাল ডেস্কঃ সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) এক ভয়াবহ বিমান হামলা (Air Strike) চালিয়েছে পাকিস্তান। তালিবান প্রশাসন সূত্রে খবর, এই হামলায় কাবুলের একটি ২ হাজার শয্যাবিশিষ্ট বিশাল হাসপাতাল ও নেশামুক্তি কেন্দ্র (Rehabilitation Center) সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ঘটনায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫০ জন। নিহতদের মধ্যে অধিকাংশ চিকিৎসাধীন রোগী ও হাসপাতালের কর্মী বলে aপ্রাথমিকভাবে জানা গিয়েছে।
স্থানীয় সময় রাত ৯টা নাগাদ, যখন অনেকেই রোজা ভাঙার (Breaking fast) প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই পাক বায়ুসেনার (Air Force) বোমা আছড়ে পড়ে হাসপাতালের ওপর। তালিবান মুখপাত্র হামদুল্লা ফিতরাত এক্স (X) মাধ্যমে ধ্বংসস্তূপ ও ঝলসানো দেহের ছবি পোস্ট করে এই নৃশংসতাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিহিত করেছেন। তবে ইসলামাবাদ (Islamabad) এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা বেসামরিক হাসপাতাল নয়, বরং জঙ্গি গোষ্ঠীগুলোর সামরিক ঘাঁটি ও গোলাবারুদ (Ammunition) মজুতকেন্দ্রে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
The Pakistani military regime carried out an airstrike at approximately 9:00 PM this evening on the Omid Addiction Treatment Hospital, a 2,000-bed facility dedicated to the treatment of drug addiction. As a result of the attack, large sections of the hospital have been destroyed,…
— Hamdullah Fitratحمدالله فطرت (@FitratHamd) March 16, 2026
গত অক্টোবর থেকে কাতারের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতি (Ceasefire) ভেঙে যাওয়ার পর থেকেই দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে “উন্মুক্ত যুদ্ধ” (Open war) হিসেবে বর্ণনা করেছেন। কান্দাহার ও পাক্তিয়ার পর এবার কাবুলের হাসপাতালে এই হামলা আফগান ইতিহাসে এক কালো অধ্যায় যোগ করল। উদ্ধারকারী দল (Rescue team) এখনও ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার ফলে প্রতিবেশী দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral relations) এখন খাদের কিনারায়।
