যুদ্ধের আবহে উলটপুরাণ: চৈত্রের শুরুতেই রেকর্ড পতন সোনা ও রুপোর দামে
Connect with us

দেশের খবর

যুদ্ধের আবহে উলটপুরাণ: চৈত্রের শুরুতেই রেকর্ড পতন সোনা ও রুপোর দামে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান-ইজরায়েল যুদ্ধের (War) আবহে বিশ্ববাজারে যখন অস্থিরতা তুঙ্গে, তখনই ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন (Slump) লক্ষ্য করা গেল। সোমবার, ১৬ মার্চ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ফিউচার প্রাইস এক ধাক্কায় অনেকটা নিচে নেমে এসেছে। এপ্রিলের চুক্তি খোলার সময়ই প্রতি ১০ গ্রামে সোনার দাম প্রায় ২,০৪১ টাকা কমে ১,৫৬,৪২৩ টাকায় লেনদেন হতে দেখা গিয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক (Geopolitical) উত্তেজনার কারণে সোনার দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, এখন সেখানে কনসোলিডেশন (Consolidation) বা দাম থিতু হওয়ার প্রক্রিয়া চলছে। একই চিত্র দেখা গেছে রুপোর বাজারেও। মে মাসের ফিউচার চুক্তিতে রুপোর দাম প্রায় ২.২৯ শতাংশ পর্যন্ত কমেছে। বর্তমানে কলকাতা ও মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৯,১৭০ টাকা। অন্যদিকে, দিল্লিতে প্রতি কেজি রুপোর দাম (Silver Price) ২,৭০,০০০ টাকায় থমকে আছে।

অর্থনীতিবিদদের মতে, শক্তিশালী মার্কিন ডলার (Strong Dollar) এবং বন্ড ইয়েল্ড বৃদ্ধি পাওয়ার ফলে বিনিয়োগকারীরা সোনার মতো সুদ-বহির্ভূত ক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এছাড়া, সাম্প্রতিক দাম বৃদ্ধির পর অনেকেই প্রফিট বুকিং (Profit Booking) বা মুনাফা সংগ্রহের জন্য সোনা বিক্রি শুরু করেছেন। যদিও দীর্ঘমেয়াদে (Long-term) সোনার বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত ১,৫৫,০০০ টাকার সাপোর্ট জোন (Support Zone) পর্যন্ত দাম নামতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও (International Market) সোনার দাম প্রতি ট্রয় আউন্সে ৫,০১৩.৩ ডলারে নেমে এসেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement