বিশ্বের খবর
খামেনেই-পুত্রের মৃত্যুঘণ্টা বাজাল ওয়াশিংটন! নয়া সুপ্রিম লিডারের মাথার দাম ঘোষণা ট্রাম্পের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে এবার সবথেকে বড় সংঘাতের ইঙ্গিত মিলল। ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের নিশানায় (Target) তাঁর পুত্র তথা ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। শুক্রবার মার্কিন বিদেশ দপ্তর মোজতবার মাথার দাম ঘোষণা করেছে। তাঁর সম্পর্কে কোনো সঠিক তথ্য (Information) দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯২.৪৭ কোটি টাকা।
মার্কিন বিদেশ দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) প্রোগ্রামের আওতায় মোজতবা ছাড়াও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের (IRGC) বেশ কয়েকজন শীর্ষ কর্তার ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই ব্যক্তিরা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের (Terrorist Activities) নীলককশা তৈরি ও তা বাস্তবায়নে লিপ্ত। তালিকায় আলি আসগর হেজাজি এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানির নামও অন্তর্ভুক্ত রয়েছে।
Got information on these Iranian terrorist leaders?
Send us a tip. It could make you eligible for a reward and relocation. pic.twitter.com/y7avkqdGWw
— Rewards for Justice (@RFJ_USA) March 13, 2026
এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানকে চরম হুঁশিয়ারি (Warning) দিয়ে জানিয়েছেন যে, আগামী সপ্তাহে ইরানের ওপর আরও বড় সামরিক হামলা (Military Attack) চালানো হতে পারে। অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোজতবাকে রেভলিউশনারি গার্ডের ‘পুতুল’ বলে কটাক্ষ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলতে ইজরায়েল বদ্ধপরিকর। সব মিলিয়ে মোজতবা খামেনেইয়ের ওপর এই পুরস্কার ঘোষণা এবং ট্রাম্পের হুমকি বিশ্বজুড়ে নতুন যুদ্ধের আতঙ্ক (War Panic) তৈরি করেছে।
