গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে সরব মমতা, আগামী সোমবারেই কলকাতায় প্রতিবাদ মিছিল
Connect with us

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে সরব মমতা, আগামী সোমবারেই কলকাতায় প্রতিবাদ মিছিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দেশজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের (Fuel Crisis) প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতার রাজপথে একটি মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। বিকেল ৪টের সময় এই প্রতিবাদ মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং শেষ হবে ডরিনা ক্রসিংয়ে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি (War Situation) অনেকদিন আগে শুরু হলেও কেন্দ্রীয় সরকার কোনো সময়োপযোগী পদক্ষেপ নেয়নি। যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের রাস্তা প্রায় স্তব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের গাফিলতির কারণেই সাধারণ মানুষকে আজ এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে কোনো বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম (Rule) চালু করায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রী আজই জেলাশাসক (DM) ও পুলিশ সুপারদের (SP) সঙ্গে বৈঠকে বসছেন। তিনি স্পষ্টভাবে ডিলারদের নির্দেশ দিয়েছেন যেন রাজ্যের মজুত গ্যাস (Stock) বাইরে না পাঠানো হয়। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর প্রশ্ন, ভারতের গ্যাস ভাণ্ডারে (Gas Reserve) বর্তমানে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে তা সংসদে জানানো উচিত। সমবণ্টনের দাবি তুলে মমতা জানিয়েছেন, সোমবারের এই মিছিল হবে কেন্দ্রের ‘অরাজক’ নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads