ট্রাম্প-নেতানিয়াহুর হুঁশিয়ারি উপেক্ষা: ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন খামেনেইপুত্র মোজতবা
Connect with us

ধর্ম

ট্রাম্প-নেতানিয়াহুর হুঁশিয়ারি উপেক্ষা: ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন খামেনেইপুত্র মোজতবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের নয়া সর্বোচ্চ নেতা (Supreme Leader) হিসেবে নির্বাচিত হলেন প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর পুত্র সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেই। গত রবিবার গভীর রাতে তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে (Statement) এই বড় ঘোষণা করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশ স্পষ্ট বুঝিয়ে দিল যে, আমেরিকা ও ইজরায়েলের ক্রমাগত হুমকি (Threat) সত্ত্বেও তারা তাদের কট্টরপন্থী আদর্শ থেকে এক চুলও সরছে না।

ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (Assembly of Experts) ভোটাভুটির মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবাকে বেছে নিয়েছে। নিয়ম অনুযায়ী, এই পদাধিকারীই দেশের শাসনব্যবস্থা (Governance) ও যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।

Advertisement
ads

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় (Joint Attack) নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর মৃত্যুর পর থেকেই কে হবেন উত্তরসূরি, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছিল জল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে আমেরিকার মতামত নেওয়া প্রয়োজন। এমনকি ইজরায়েলও নতুন নেতাকে হামলার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। তবে সব রক্তচক্ষু উপেক্ষা করে মোজতবাকেই বেছে নিল ধর্মীয় পরিষদ। মোজতবা খামেনেই সরাসরি কখনও সরকারি পদে না থাকলেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ (IRGC)-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ স

Continue Reading
Advertisement