দেশের খবর
ইরান যুদ্ধ নিয়ে সংসদে জয়শঙ্কর, আলোচনা ও কূটনীতির পথেই শান্তির বার্তা ভারতের
ডিজিটাল ডেস্কঃ যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East), আর এই পরিস্থিতিতে শান্তির পথ দেখাল ভারত। সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর সাফ জানালেন, আলোচনা (Dialogue) ও কূটনীতিই (Diplomacy) উত্তেজনা হ্রাসের একমাত্র রাস্তা। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর মৃত্যুর পর পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে।
জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী মোদী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ (Monitoring) করছেন। পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (Priority)। ইতিমধ্যে ৬৭ হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে যারা আগে সতর্কতা (Advisory) সত্ত্বেও ইরান ছাড়েননি, তাঁদের উদ্ধারেও সবরকম চেষ্টা চলছে। তেহরানে ভারতীয় দূতাবাস (Embassy) বর্তমানে পুরোপুরি সক্রিয়। উল্লেখ্য, আকাশসীমা বন্ধ থাকায় পিভি সিন্ধুর মতো তারকা খেলোয়াড়রাও দুবাইয়ে আটকে পড়েছিলেন।
ভারতের জ্বালানি নিরাপত্তা (Energy Security) নিয়ে বিদেশমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, তেল আমদানির ক্ষেত্রে ভারত কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় স্বার্থকেই (National Interest) সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পূর্ববর্তী হুঁশিয়ারি থাকলেও, বর্তমান সংকটে আমেরিকা নিজেই ভারতকে রুশ তেল কেনার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ থাকায় সরবরাহ শৃঙ্খল (Supply Chain) ব্যাহত হচ্ছে, যা ভারতের বাণিজ্যের জন্য উদ্বেগের। তবুও ৪০টিরও বেশি দেশ থেকে তেল সংগ্রহ করে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর মোদী সরকার।


