ভোটার তালিকা প্রকাশের পরই অ্যাকশনে বিজেপি, ব্রিগেডের সভা দিয়ে নির্বাচনী দামামা বাজাবেন মোদী
Connect with us

রাজনীতি

ভোটার তালিকা প্রকাশের পরই অ্যাকশনে বিজেপি, ব্রিগেডের সভা দিয়ে নির্বাচনী দামামা বাজাবেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি দিয়ে বড় ঘোষণা করল বিজেপি। আগামী ১৫ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে (Brigade Parade Ground) মেগা সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে পোস্টার ও টিজার প্রকাশের মাধ্যমে এই তারিখ নিশ্চিত করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ১৫ মার্চের এই সমাবেশের মাধ্যমেই সমাপ্তি ঘটবে বিজেপির রাজ্যব্যাপী ‘পরিবর্তন যাত্রা’ (Parivartan Yatra) কর্মসূচির।

রবিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম থেকে এই যাত্রার সূচনা করেন। অন্যদিকে, আসানসোল থেকে অন্নপূর্ণা দেবী ও কৃষ্ণনগর থেকে জেপি নাড্ডা (J.P. Nadda) এই কর্মসূচির উদ্বোধন করেছেন। ২ মার্চ মথুরাপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), আমতায় রাজনাথ সিং এবং সন্দেশখালিতে শিবরাজ সিং চৌহান এই যাত্রায় শামিল হবেন। ১০টি সাংগঠনিক বিভাগের (Organizational Divisions) মধ্যে ৯টিতেই এই যাত্রা চলবে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৫০০০ কিলোমিটার।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই যাত্রাকে “গণতান্ত্রিক সংশোধনের পর্যায়” হিসেবে বর্ণনা করেছেন। গেরুয়া শিবিরের লক্ষ্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১.৫ কোটি মানুষের কাছে সরাসরি পৌঁছানো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই যাত্রাপথে প্রায় ৩০০টি ছোট সভা এবং ৫৬টি বড় জনসভা (Public Meetings) অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২১-এর নির্বাচনের আগে ব্রিগেডের সভাতেই মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২৬-এর লড়াইয়ের আগে ১৫ মার্চের ব্রিগেড সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement