অগ্নিমূল্য বাজারে আরও মহার্ঘ এলপিজি! মার্চ মাসেই কার্যকর হলো রান্নার গ্যাসের নতুন দাম
Connect with us

দেশের খবর

অগ্নিমূল্য বাজারে আরও মহার্ঘ এলপিজি! মার্চ মাসেই কার্যকর হলো রান্নার গ্যাসের নতুন দাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্চ মাসের শুরুতেই আমজনতার পকেটে বড় ধাক্কা। বিশ্ববাজারে পেট্রোলিয়ামের দামের সাথে সামঞ্জস্য রেখে আবারও বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price Hike)। দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (Oil Marketing Companies) ১লা মার্চ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম দাঁড়িয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ রবিবার থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে। তবে গৃহস্থরা (Domestic Users) আপাতত স্বস্তিতে থাকতে পারেন, কারণ ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন (No Change) করা হয়নি। গৃহস্থালির সিলিন্ডারের দাম বর্তমানে ৮৭৯ টাকাই স্থির রয়েছে।

অয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিচার করে এই দাম নির্ধারণ করে। পরিসংখ্যা বলছে, গত অক্টোবর থেকে এলপিজির দাম ঊর্ধ্বমুখী (Rising)। চলতি বছরের জানুয়ারিতে দাম বেড়েছিল ১১১ টাকা এবং ফেব্রুয়ারিতে বেড়েছিল ৪৯ টাকা। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির (Global Instability) জেরেই জ্বালানির দামে এই ক্রমাগত বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement