ভাইরাল খবর
রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর তলব দিল্লিতে, ভোটার তালিকায় অনিয়মের ব্যাখ্যা দিতে হবে
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোটার তালিকায় (West Bengal Voter List) অনিয়মের অভিযোগে রাজ্য প্রশাসন (State Administration) ও নির্বাচন কমিশন (Election Commission of India) সম্পর্কিত টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) দিল্লিতে (Delhi) কমিশনের দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ফোনে মুখ্যসচিবকে তলব করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, নন্দিনী শনিবার (Saturday) দিল্লি যেতে পারেন।
গত অগাস্টে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুর (East Medinipur)-এর চার নির্বাচন অফিসারের (Election Officers) বিরুদ্ধে ‘ভূতুড়ে’ ভোটার নাম তালিকাভুক্তি নিয়ে সাসপেন্ড ও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথম চিঠি পাঠানো হয়েছিল ৫ অগাস্টে, পরে ৮ অগাস্টে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়।
কিন্তু রাজ্য সরকার কমিশনের নির্দেশ যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন। সেই কারণে মুখ্যসচিবকে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


