বাংলাদেশ
বাংলাদেশে জয়ী বিএনপি! তারেক রহমানের জয়ে কী বলল পাকিস্তান
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে (Parliamentary Election) পাকিস্তানপন্থী জামাত-ই-ইসলামি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক বিশাল জয় (Victory) ছিনিয়ে নিয়েছে। এই ফলাফলের (Result) পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক বিবৃতিতে (Statement) জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে তারেক রহমানকে পারস্পরিক সহযোগিতার বার্তা দেন। তবে এই বার্তার মধ্যেই ভারতের বিরুদ্ধে ‘নালিশ’ জানাতে ভোলেননি জারদারি। পাশাপাশি তিনি সার্ক (SAARC) পুনরুজ্জীবিত করার ওপর জোর দিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বিএনপির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা (Stability) বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে তিনি ঢাকার সঙ্গে কাজ করতে উন্মুখ।
অন্যদিকে, জয়ের খবর নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। মোদী তাঁর বার্তায় বলেন, ভারত একটি প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক (Inclusive) বাংলাদেশের পক্ষে এবং উন্নয়নের লক্ষ্যে তারা একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি নিজেদের পুরনো মিত্র জামাতকে ‘স্বাধীনতা বিরোধী শক্তি’ বলে তীব্র আক্রমণ করেছিল। এককালের জোটসঙ্গী হওয়া সত্ত্বেও, আওয়ামী লীগ বিহীন এই লড়াইয়ে বিএনপির ঝড়ে কার্যত ধুয়ে মুছে গিয়েছে জামাত-ই-ইসলামি।


