ভাইরাল খবর
তারেক রহমানকে ভাই বলে সম্বোধন মমতার! বিএনপির জয়ে আগাম রমজান মোবারক জানালেন মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় পরিবর্তন। এই বিপুল জয়ের (Massive Victory) পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এবং দলটির চেয়ারম্যান (Chairman) তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
— Mamata Banerjee (@MamataOfficial) February 13, 2026
আজ দুপুর ১২.৩০-এ সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) এক্সে (পূর্বের টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। নিজের পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের সকল ভাইবোন এবং জনগণকে জানাই আমার শুভনন্দন ও আগাম রমজান মোবারক (Ramadan Mubarak)। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য রাজনৈতিক দলসমূহকে। সকলে ভালো থাকুন, সুখী থাকুন।”
দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি যোগ করেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক (Good Relations) বজায় থাকবে, এটাই আমরা মনেপ্রাণে কামনা করি।”
