ভাইরাল খবর
ভোটকেন্দ্রের বাইরে জামায়াত-BNP সংঘর্ষ! ধাক্কাধাক্কিতে মৃত্যু তারেকের দলের কর্মীর
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার খুলনা সদর এলাকার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে (Alia Madrasa Polling Center) বিএনপি (BNP) এবং জামায়াত (Jamaat) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৮টা ১০ মিনিটে শুরু হওয়া বিবাদে ধাক্কাধাক্কির (Push-Pull) সময় মহিবুজ্জামান কচি নামের একজন BNP নেতা আহত হন এবং পরে মৃত্যু হয়।
BNP-এর অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্ররোচনায় তাঁকে ধাক্কা দেন, যা আঘাতের কারণ হয়ে ওঠে। অপরপক্ষে, জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান দাবি করেন, BNP নেতার মৃত্যু হৃদরোগে হয়েছে এবং কাউকে আঘাত করা হয়নি।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষ কেন্দ্রের বাইরে ঘটেছে, যা তাঁর দায়িত্বের বাইরে। পুলিশ কর্তা ফয়সাল রাফি উল্লেখ করেন, দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, মহিবুজ্জামান কচির শরীরে আঘাতের চিহ্ন নেই। খুলনা-২ আসনের প্রার্থীরা একে অপরের দিকে দায় চাপাচ্ছেন। ভোটকেন্দ্রের অধ্যক্ষও দাবি করেন, তিনি কাউকে ধাক্কা দেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস দাবি করেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রকৃতপক্ষে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’। তিনি সারাদিন ধরে এই উৎসব পালনের আহ্বান জানান। নির্বাচনের আনন্দ উদযাপনের জন্য তিনি উৎসাহ জোগান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ঘোষিত উৎসব হিংসার ছোঁয়ায় রক্তাক্ত হয়ে ওঠে। খুশির উত্সবের বদলে নির্বাচনী দিনে দেখা যায় দুর্ঘটনা ও সংঘর্ষ।


