ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি, কোন সেক্টরে কী ছাড়
Connect with us

দেশের খবর

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি, কোন সেক্টরে কী ছাড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত (India) ও আমেরিকা (United States) ‘অন্তর্বর্তী’ বাণিজ্যচুক্তি (Interim Trade Agreement) নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। একইসঙ্গে এই চুক্তির কাঠামো বা রূপরেখা (Framework) প্রকাশ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক (US Tariff) কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, রুশ তেল (Russian Oil) কেনার কারণে ভারতের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশই এই কাঠামো দ্রুত বাস্তবায়ন করবে এবং একটি পারস্পরিক উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি (Bilateral Trade Agreement – BTA) চূড়ান্ত করার পথে এগোবে। এই চুক্তিকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের (Economic & Trade Relations) ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই চুক্তির আওতায় ভারত মার্কিন শিল্পপণ্য এবং বেশ কিছু কৃষি ও খাদ্যপণ্যের (Agriculture & Food Products) উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। অন্যদিকে আমেরিকা ভারতীয় বস্ত্র ও পোশাক, চামড়া, জুতো, প্লাস্টিক, রাবার, জৈব রাসায়নিক, হস্তশিল্প ও যন্ত্রপাতির উপর শুল্ক ছাড় দেবে। এছাড়া আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান ও প্রযুক্তি পণ্য আমদানি করবে।

যৌথ বিবৃতি প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ধন্যবাদ জানান। তাঁর মতে, এই চুক্তি ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগকে গতি দেবে এবং কৃষক, মৎস্যজীবী, এমএসএমই (MSME), নারী ও যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement