ভোটের আগে আরজি কর দুর্নীতি মামলা চাঞ্চল্য, ED-র চার্জশিটে বড় নাম
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে আরজি কর দুর্নীতি মামলা চাঞ্চল্য, ED-র চার্জশিটে বড় নাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে আলোচনায় এসেছে আরজি কর (RG Hospital) আর্থিক দুর্নীতি (Financial Corruption) মামলা। প্রথম চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছে ইডি (ED)। চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিং (Biplab Singh) ও সুমন হাজরা (Suman Hazra)। এছাড়া হাজরা মেডিক্যাল সংস্থার (Hazra Medical) বিরুদ্ধে অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কলকাতা নগর দায়রা আদালতের (Kolkata City Court) ইডির বিশেষ আদালতে (ED Special Court) চার্জশিট জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি। পরে সিবিআইও একই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল।

ইডি তদন্তে জানতে পারে, সন্দীপ ঘোষের সময়কালে হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং (Illegal Parking) এবং নিয়ম বহির্ভূত যন্ত্রপাতি ক্রয়ের (Irregular Purchase) অভিযোগ উঠেছিল। অভিযোগে বলা হয়েছে, বিপ্লব সিং ও সুমন হাজরা নিয়মবিরুদ্ধভাবে টেন্ডার পেয়ে সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমে যুক্ত ছিলেন।

Continue Reading
Advertisement ads